Source: Ahoban.org
Speech by Ahmad Tabshir Chowdhury during Jalsa Salana Bangladesh, Feb 9, 2014
আহমদীদের রাষ্ট্রীয় ভাবে অমুসলিম ঘোষণা ও এর পরিণামঃ
বাস্তবতার নিরীখে
আমার বক্তব্য বিষয় “আহমদীদের রাষ্ট্রীয় ভাবে অমুসলিম ঘোষণা ও এর পরিণামঃ বাস্তবতার নিরীখে”। যদিও কোন সরকার বা সংসদ কোন মানুষের ধর্ম নির্ধারণ করার এখতিয়ার রাখেনা, বিশেষতঃ ইসলাম তথা পবিত্র কোরআন এ অধিকার অন্য কাউকে প্রদান করেনি। মহানবী (সাঃ) বলেছেন, যে নিজেকে মুসলমান বলে দাবী করে, যে পবিত্র কলেমা “লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ” এর সাক্ষী দেয়, সে ই মুসলমান। বরং আমরা হাদিস থেকে জানতে পারি যে, যদি কোন ব্যক্তি অন্য কোন ব্যক্তিকে “অমুসলিম” বা “কাফির” বলে আর সে ব্যাক্তি যদি কাফির না হয়, তা’হলে যে বল্ল সে কাফের হয়ে গেল। কিন্তু পরিতাপে বিষয়, পবিত্র ধর্ম ইসলামের নাম নিয়ে সে অ-ইসলামী কাজটিই করেছিল পাকিস্তানের জাতীয় সংসদ ১৯৭৪ সালে। পাকিস্তানের মুসলমানদের ৭২ ফিরকা একজোট হয়ে এক এবং কেবল মাত্র একক আহমদীয়া মুসলিম জামা’তকে সে দেশে সাংবিধানিক ভাবে “Not Muslim” বা অমুসলিম ঘোষনা করেছিল, যা ছিল পৃথিবীর ইতিহাসে একটি প্রথম ও অভিনব ঘটনা।
পাকিস্তানের আদলে বিগত কয়েক বছর ধরে আমাদের এই বাংলাদেশেও কতিপয় ধর্মান্ধ ও ধর্মব্যাবসায়ী দল ও সংগঠন বাংলাদেশের আহমদীদের রাষ্ট্রীয় ভাবে অমুসলিম ঘোষনার দাবী জানিয়ে আসছে। বাংলাদেশে ওদের এই দাবী মূলতঃ নব্বই এর দশক থেকে শুরু হয়েছে, যদিও সাম্প্রদায়িক সম্প্রীতির এই বাংলাদেশে আহমদীগণ বিগত এক শতাব্দীকাল থেকে তাঁদের ঈমান ও ধর্ম বিশ্বাস নিয়ে সমাজে মিলে মিশে বসবাস করে আসছেন। বিগত দুই দশক থেকে থেমে থেমে বিভিন্ন সময়ে বিশেষ করে দেশের ঘোলা রাজনৈতিক পরিস্থিতি এবং ক্রান্তিলগ্নে তাদের এই দাবী বেশ ব্যাপকতা লাভ করে। কখনো “তাহফুজে খতমে নবুয়ত”, কখনো “খতমে নবুয়ত আন্দোলন” আবার কখনো বা “ইন্টারন্যাশন্যাল খতমে নবুয়ত মুভমেন্ট” ইত্যাদি ব্যানারে তারা উক্ত দাবী জানিয়ে এসেছে। সম্প্রতি “হেফাজতে ইসলাম” নামে একটি সংগঠনও তাদের ১৩ দফা দাবীর একটিতে আহমদীদের “সরকারীভাবে অমুসলিম” ঘোষণার দাবী জানায়। নানা নামের এইসব সংগঠনের পেছনে বা পাশে থেকে ধর্ম ভিত্তিক কিছু রাজনৈতিক দলও এদের সমর্থন জানিয়ে থাকে। এছাড়া বিভিন্ন সময়ে পাকিস্তানের রাজনৈতিক মৌল্লারা এসে প্রকাশ্যে ও গোপনে আহমদী বিরোধী এসব আন্দোলনে সাহায্য ও সমর্থন যুগিয়েছে।
আহমদীদের অমুসলিম ঘোষণার দাবী যে অযৌক্তিক এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং ইসলামের নামে এটি একটি অ-ইসলামী দাবী, এবিষয়ে আমাদের জামা’তের পক্ষ থেকে ইতিমধ্যে অনেক অকাট্য যুক্তি ও তথ্য উপস্থাপন করা হয়েছে। তাই এবিষয়ে আমি বিস্তারিত আলোচনায় যাচ্ছিনা। আমার আজকের বক্তব্য ভিন্ন আঙ্গিকের। আমি আমার এই সীমিত সময়ের বক্তব্যে রাষ্ট্রীয় ভাবে আহমদীদের অমুসলিম ঘোষণার ফল বা পরিণতি একটি সমাজ ও দেশকে কোন করুণ পরিণতির দিকে নিয়ে যেতে পারে তার কিঞ্চিত উদাহরণ বাস্তবতার নিরীখে আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করবো, ইনশা’আল্লাহ।
Categories: Ahmadis And Pakistan, Ahmadiyyat: True Islam, Bangla, Bangladesh, Human Rights
They are not muslim.
serajul: It is for Allah to decide whom He will accept as Muslim. There is no hurry for you to make this decision on His behalf.