Souce: ahoban.org
ইমাম মাহ্দী (আঃ) কোথায় জন্মগ্রহণ করবেন?
হযরত ইমাম মাহ্দী (আঃ)এর নাম, বংশ ও জন্মস্থান সম্বন্ধে হাদীসে বহু বিবরণ আছে এবং সেগুলি নিয়ে মতভেদও আছে। এই মতভেদের মধ্য দিয়েও হযরত ইমাম মাহ্দী(আঃ)এর সঠিক পরিচয়ের প্রকাশ অনেক হাদিসে আছে, যেগুলি পড়লে তাঁর সত্যতা সম্বন্ধে আর কোন সন্দেহ থাকে না। নিম্নে কতিপয় হাদিস দেয়া হলঃ • ইমাম মাহ্দীর নাম ‘আহমদ’ হবে। (হুজাজুল কেরামা, পৃঃ-৩৫৬)
• ইমাম মাহ্দী ফাতেমার আওলাদ হতে হবেন। (কনযুল উম্মাল, ৬ষ্ঠ খণ্ড, পৃঃ-১৮৬) • হযরত আলী (রাঃ), তার পুত্র হযরত হাসান (রাঃ) এর প্রতি লক্ষ্য করে বললেন, ‘আমার এই পুত্র সৈয়দ (শরদার), যেভাবে রসূলুল্লাহ্ (সাঃ) তাঁর নামকরন করেছেন, অবশ্যই তাঁর আওলাদ হতে এমন এক ব্যাক্তির প্রকাশ ঘটবে, সে তোমাদের নবীর নামে আখ্যায়িত হবে এবং চরিত্র ও আধ্যাত্মিকতায় তাঁর অনুরূপ হবে।জন্ম ও দৈহিক গঠনে তাঁর অনুরূপ হবেনা”। এরপর হযরত আলী(রাঃ) বিচারের কথা উল্লেখ করে বললেনঃ ভূপৃষ্ঠ ন্যায় বিচারে ভরে যাবে। (সুনানে আবু দাউদ, কিতাবুল ফিতান; ইবনে মাজা-বাব খুরুজুল মাহ্দী)
• আর এক হাদীসে আছেঃ মাহ্দী(আঃ) নদী অববাহিকার স্থান হতে আবির্ভূত হবেন এবং বড় জমিদার বংশীয় হবেন। (আবু দাউদ, কিতাবুল মাহ্দী)
• অন্য এক হাদীসে আছেঃ মাহ্দী(আঃ) ‘কাদেয়া’ নামক গ্রাম হতে আবির্ভূত হবেন। (জাওয়াহেরূল আসরার, পৃ-৫৬)
নোটঃ হযরত মির্যা গোলাম আহ্মদ (আঃ) যিনি ইমাম মাহ্দী হওয়ার দাবী করেছেন, তিনি পারশ্য বংশীয়, কিন্তু তাঁর পূর্বপুরুষদের মধ্যে অনেকের দাদী সৈয়দা ছিলেন। তাঁর পূর্বপুরুষ মির্যা হাদী বেগ পারশ্য রাজ্যের অধিবাসী ছিলেন। তিনি বাদশাহ্ বাবর এর রাজত্বকালে সমরকন্দ হতে হিজরত করে যেস্থানে বসবাস করেন সেই স্থানই পরবর্তীতে কাদীয়ান নামে পরিচিত হয়। তিনি বাদশাহ্র দরবার হতে বিস্তীর্ণ জমিদারী প্রাপ্ত হন। ৮৫টি গ্রাম ঐ জমিদারীর অন্তর্ভুক্ত ছিল। হযরত মির্যা গোলাম আহ্মদ (আঃ) ১৮৩৫ খৃষ্টাব্দের ১৩ই ফেব্রুয়ারী মোতাবেক ১৪ই শাওয়াল ১২০৫ হিজরি রোজ শুক্রবার ভারতের পূর্ব পাঞ্জাব প্রদেশের গুরুদাশপুর জিলার অন্তর্গত বাটালা মহকুমার কাদীয়ান গ্রামে জন্মগ্রহণ করেন। ব্যায়াস (বিপাশা) নদী হতে ৯ মাইল দূরে কাদীয়ান গ্রামটি অবস্থিত। তাঁর নামের আসল অংশ আহ্মদ। এটা রসূলুল্লাহ্ (সাঃ)এর নাম। সূরা সাফে বর্ণিত আছে ‘ইস্মুহু আহ্মদ’ অর্থাৎ তাঁর নাম আহ্মদ হবে। হযরত মির্যা গোলাম আহ্মদ (আঃ) এর জীবনী পাঠ করলে দেখবেন যে, তিনি চরিত্রে এবং আধ্যাত্মিকতায় হযরত মুহাম্মদ (সাঃ)এর অনুরূপ ছিলেন।
• হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেনঃ ‘আমি তোমাদেরকে মাহ্দীর সুসংবাদ দিচ্ছি। তিনি আমার উম্মতের মধ্যে এমন সময়ে আবির্ভূত হবেন, যখন মানুষের মধ্যে মতবিরোধ দেখা দিবে এবং বহু ভূমিকম্প হবে। (নাজমুস সাকিব, ২য় খণ্ড, পৃ-১১) নোটঃ হযরত ইমাম মাহ্দী (আঃ) যাহির হওয়ার সময় শিয়া, সুন্নী, হানাফী, হাম্বলী, মালেকী, শাফেয়ী, বরেল্বী, দেওবন্দী, আহ্লে হাদীস, ওহাবী, প্রভৃতি বিভিন্ন ফিরকা এবং মানব জীবনের অন্যান্য ক্ষেত্রে মতবিরোধের উদ্ভব এবং ঘন ঘন ভূমিকম্পের ঘটনাও সবার জানা আছে।
• এরশাদুল মুসলেমীন নামক গ্রন্থে আছে, ইমাম মাহ্দী(আঃ) ‘কারা’ নামক গ্রামে জন্মগ্রহণ করবেন। (হুজাজুল কিরামা, পৃ-৩৫৮)
নোটঃ পাঞ্জাব ও সিন্ধুর মিলিত অংশের নাম ‘কারা’।(মাহে-নও-চৈত্র সংখ্যা, ১৩৬৪ বঙ্গাব্দ)
Categories: Bangladesh, Imam Mahdi