আহমদিয়্যা জামাত ধর্মীয় সহিষ্ণুতা, শান্তী ও সৌহার্দ বৃদ্ধির জন্য যেভাবে কাজ করে যাচ্ছে এটিই হল প্রকৃত ইসলামের শিক্ষা…স্টিফেন হারপার

Ahmadiyya convention 2015  – courtesy Saiful Islam, editor The Bengali Times
আহমদিয়্যা জামাত ধর্মীয় সহিষ্ণুতা, শান্তী ও সৌহার্দ বৃদ্ধির জন্য যেভাবে কাজ করে যাচ্ছে এটিই হল প্রকৃত ইসলামের শিক্ষা…স্টিফেন হারপার – See more at: http://www.thebengalitimes.com/canada/2015/08/29/4166#sthash.JtwU4QUK.a4g11PLU.dpuf
টরন্টো শহরের দক্ষিনে অবস্থিত ইন্টারন্যাশনাল সেন্টারে আহমাদিয়্যা মুসলিম জামাত কানাডার ২৮,২৯ এবং ৩০শে আগস্ট এই তিনদিন ব্যাপী সালানা জলসা শুরু হল| এজন্য ৯.৭ একর বিস্তৃত এ বিশাল সেন্টারটি ভাড়া নেওয়া হয়েছে| জুম’আর নামাজের মাধ্যমে প্রথম দিনের কর্মসূচি শুরু হয়| দিনের উল্লেখযোগ্য অংশটি ছিলো কানাডার মাননীয় প্রধান মন্ত্রী স্টিফেন হারপার সদলবলে আগমন| তিনি সস্ত্রীক তার উল্লেখযোগ্য সংসদ সদস্য সহ এ জলসায় আগমন করেন| তিনি আহমাদিয়্যা মুসলিম জামাত কানাডাকে ৩৯তম সালানা জলসা করার জন্য সাধুবাদ জানান এবং আহমাদিয়্যা মুসলিম জামাতের সাথে তার সুমধুর কাজের অভিজ্ঞতার কথা স্মরণ করেন| ২০০৮ আহমদিয়্যা মুসলিম জামাতের পঞ্চম খলিফা হজরত মির্জা মশরুর আহমদের সঙ্গে তার সাক্ষাতের কথা বিশেষভাবে স্মরণ করেন| তিনি আহমদিয়্যা জামাতকে ধর্মীয় সহিষ্ণুতা, শান্তী ও সৌহার্দ বৃদ্ধির জন্য যেভাবে কাজ করে যাচ্ছে তার জন্য সাধুবাদ জানান এবং বলেন এটিই হল প্রকৃত ইসলামের শিক্ষা|

 

মিশনারী ইনচার্জ মাউলানা মুবারক নজিরের সভাপতিত্বে প্রথম অধিবেশন শুরু হয়| তিনি বলেন প্রথম সালানা জলসা অনুষ্ঠিত হযেছিল কাদিয়ান, ভারতে এবং উপস্থিত ছিল মাত্র ৭৫ জন| এখন বিশ্বের সর্বত্র আহমদিয়্যা মুসলিম জামাতের জলসা হচ্ছে  এবং এতে নারী পুরুষ নির্বিশেষে হাজার হাজার লোক অংশ গ্রহণ করছে|    পিস ভিলেজের মিশনারী মাউলানা ফারহান ইকবাল সাহেব “আল্লাহর স্মরণ” এবিষয়ে বক্তব্য রাখেন| অতওয়ার ড:সলিমুর রহমান সাহেব “পবিত্র কোরানের শান্তিপুর্ণ শিক্ষা” এ বিষয়ে আলোচনা করেন| অত:পর “হযরত মুহাম্মদ (স:) হলেন শান্তির দূত” এ বিষয়ে বক্তব্য প্রদান করেন মাওলানা ফুরহান হামজা কুরেশী, প্রফেসর জামেয়া আহমাদিয়্যা কানাডা| @BanglaDeskআহমদিয়্যা জামাত ধর্মীয় সহিষ্ণুতা, শান্তী ও সৌহার্দ বৃদ্ধির জন্য যেভাবে কাজ করে যাচ্ছে এটিই হল প্রকৃত ইসলামের শিক্ষা...স্টিফেন হারপার

– See more at: http://www.thebengalitimes.com/canada/2015/08/29/4166#sthash.JtwU4QUK.a4g11PLU.dpuf

Categories: Americas, Canada